Don't Miss
Home / আজকের সংবাদ / গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

এমএনএ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- বাসযাত্রী বাগেরহাট শহরের আমলাপাড়ার জীতেন সমদ্দারের মেয়ে বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমদ্দার (৬৫), ইট-বালু ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার ভুধপাশা গ্রামের রুলু মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫০), ট্রাক চালকের সহকারী একই গ্রামের বরকত তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (১৮) ও বাস চালকের সহকারী নয়ন (২৫)।
আহতদের গোপালগঞ্জ জেনারেল ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর উপজেলার সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চত করে বলেন, দুপুরে পোনায় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘বলেশ্বর পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাহনই রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারসহ দুজন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গিয়ে বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার সময় আরও দুজন মারা যায়।
তিনি আরও জানান, এতে বাসের আরও অন্তত ২০ যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে গুরুতর আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পরে বাস ও ট্রাকটি সরিয়ে নিলে দুপুর দেড়টা থেকে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...