Don't Miss
Home / আজকের সংবাদ / টিউলিপ-রুশনারা-রূপাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টিউলিপ-রুশনারা-রূপাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনর্নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী- টিউলিপ রেজওয়ান সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবুর্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন।

টিউলিপ পেয়েছেন ৩৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮,৯০৪ ভোট। বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই নারী প্রার্থী রুশনারা আলী এবং ড. রূপা হক উভয়ই লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা বেথনাল গ্রিন এবং বো আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ১৪ জন বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করেন; এর মধ্যে আটজনই লেবার পার্টির হয়ে; বাকিদের চারজন স্বতন্ত্র প্রার্থী, লিবারেল ডেমোক্রেট ও ফ্রেন্ডস পার্টির হয়ে লড়েন একজন করে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...