এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরপর দুদিন প্রত্যাখ্যান করলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। আর সেটা ক্যামেরার সামনেই। এসব ছবি ছড়িয়ে পড়তে মোটেও সময় লাগল না। আর সামাজিক যোগাযোগমাধ্যমও তা লুফে নিল।
শেষ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার; ট্রাম্প ও মেলানিয়া যখন ইতালির রোমের বিমানবন্দরে উড়োজাহাজ
থেকে নামছিলেন, তখন। সেখানে আবারো একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়েছেন তার স্ত্রী মেলানিয়া। আর আগের ঘটনাটি ঘটেছিল গত সোমবার, ইসরায়েলে।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েল থেকে বিদায় নিয়ে ট্রাম্প ও মেলানিয়া যখন ইতালির রোমে উড়োজাহাজ থেকে নামতে শুরু করেছেন ট্রাম্প ও মেলানিয়া। আছেন পাশাপাশি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলেন ফার্স্ট লেডি মেলানিয়ার দিকে। কিন্তু গত ঘটনার মতই মেলানিয়া ট্রাম্পের হাত না ধরে নিজের চুল। ঠিকঠাক করে নিলেন চুল।
প্রেসিডেন্ট অবশ্য বিষয়টি বেশ দ্রুতই সামলে নেন, ঠিক যেমনটি করেছিলেন ইসরায়েল সফরের শুরুতে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া গত সোমবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছালে বিমানবন্দরে স্বাগত জানান সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা।
এর আগের ঘটনাটি ইসরায়েলের বিমানবন্দরে ঘটে। দেশটিতে পৌঁছে উড়োজাহাজ থেকে নামেন ট্রাম্প-মেলানিয়া দম্পতি। বেন গুরিও বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারার সঙ্গে লাল গালিচায় হাঁটতে হাঁটতে স্ত্রী মেলানিয়ার উদ্দেশে হাত বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পকে অপ্রস্তুত করে তিনি তা ধরেননি, বরং হালকা চাপড় দিয়ে সরিয়ে দেন। ক্যামেরায় ধরা পড়া সে দৃশ্য যথারীতি ছড়িয়ে পড়ে
সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই দ্বিতীয়বার একই ধরনের ঘটনা ঘটল। আর তাই নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ—মেলানিয়া কেন এমন করলেন? এ কি কোনো অভিমান? নাকি সম্পর্কে ফাটল ধরেছে এই দম্পতির?
সৌদি আরব দিয়ে ট্রাম্প-মেলানিয়ার সফর শুরু হয়। সেখান থেকে তাঁরা ইসরায়েল, ফিলিস্তিন হয়ে ইতালি গেছেন।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই দ্বিতীয়বার ঘটল একই ধরনের ঘটনা। পরপর এমন ঘটনার চুলচেরা বিশ্লেষণ করছেন অনেকে। কেউ কেউ বলছেন, এটি স্বামীর প্রতি স্ত্রীর অভিমানের বহিঃপ্রকাশ। আবার কেউ প্রশ্ন রাখছেন, ট্রাম্প-মেলানিয়া সম্পর্কে কি ফাটল ধরেছে?
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

