Don't Miss
Home / আজকের সংবাদ / টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

এমএনএ স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

আজ বৃহস্পতিবার ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে খেলতে নামবে মাশরাফিরা।

আয়ারল্যান্ডকে আগের ম্যাচে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সেটি বিবেচনায় নিলে আজকের ম্যাচটি নিয়মরক্ষার লড়াই। তবে বাংলাদেশের জন্য দারুণ এক উপলক্ষ্যের ম্যাচ এটি।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে আসবে বাংলাদেশ; সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়া তখন মাশরাফিদের জন্য সময়ের ব্যাপারে পরিণত হবে।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রতিশোধের মিশনও। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাশরাফিদের হারিয়েছিল কিউইরা। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে সেই হারের বদলা নেয়ার পাশাপাশি তাসমান সাগরের দেশটির বিপক্ষে প্রথম অ্যাওয়ে জয় পেতে চায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও তৃতীয় ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে টাইগাররা। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে চায় বাংলাদেশ।

সিরিজের সিরিজ শেষে আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ১-১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টাইগারদের অপর দুই প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।

 

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...