Don't Miss
Home / আজকের সংবাদ / তাঞ্জানিয়ায় স্কুল বাস খাদে পড়ে ৩৬ জন নিহত

তাঞ্জানিয়ায় স্কুল বাস খাদে পড়ে ৩৬ জন নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় শিক্ষার্থীবাহী একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জনই স্কুল শিক্ষার্থী।

স্থানীয় সময় গতকাল শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলের কারাতু জেলার আরুশা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়।

আরুশা পুলিশ কমান্ডার চার্লস মুকবো জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিলো, এ সময় পাহাড়ি খাড়া ঢাল উঠতে গিয়ে বাসটি ছিটকে পড়ে। যান্ত্রিক সমস্যার কারণে না চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কারাতু জেলার আরুশা শহরের কাছের এ দুর্ঘটনায় বাসচালক ও দুইজন শিক্ষকও নিহত হয়েছেন। নিহত সব শিক্ষার্থী ক্লাস সেভেনের ছাত্র এবং তাদের সবার বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে ।

মকুবো আরও জানান, পরীক্ষার সিট পড়ায় লাকি ভিনসেন্ট স্কুলের এই শিক্ষার্থীরা অপর একটি স্কুলে যাচ্ছিল।

এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনা সব স্বপ্নকে ধূলিস্মাৎ করে দিয়েছে। এই শিশুরা জাতীকে সেবার প্রস্তুতি নিচ্ছিল। এই দুর্ঘটনা নিহতদের পরিবার, বন্ধু এবং সর্বপরি জাতীর জন্য অনেক দুঃখের।’

সরকারি তথ্য মতে, প্রতিবছর তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি হয়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...