Don't Miss
Home / আজকের সংবাদ / পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর ইন্তেকাল

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর ইন্তেকাল

এমএনএ নিউজ ডেস্ক : পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই সংসদ সদস্য মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১১ ডিসেম্বর এম এ হাশেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অবস্থার অবনতি হলে পাঁচদিন পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজের পর বনানী কবরস্থানে মরদেহ দাফন করার কথা রয়েছে।

x

Check Also

ঢাকায় আবারও ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটবে ওয়াসা, দীর্ঘমেয়াদি ভোগান্তির শঙ্কায় নগরবাসী

বিশেষ প্রতিবেদক রাজধানী ঢাকার বাসিন্দারা যখন কিছুদিনের জন্য খানাখন্দমুক্ত ও চলাচলযোগ্য সড়কের স্বস্তি উপভোগ করতে ...