Don't Miss
Home / হোম স্লাইডার / পুলিশ কর্মকর্তা হত্যায় ১০জন গ্রেফতার

পুলিশ কর্মকর্তা হত্যায় ১০জন গ্রেফতার

এমএনএ জাতীয় ডেস্কঃ  জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

হারুন অর রশিদ জানান, আনিসুল করিমকে হত্যার অভিযোগে গতকাল সোমবার রাতে তার বাবা সাইজ্জুদ্দীন আহমেদ সোমবারের ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় হাসপাতালটির ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কথিত ফার্মাসিস্ট তানভীর হাসান, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম ও শেফ মো. মাসুদ।

হারুন অর রশিদ বলেন, আদাবর থানার পুলিশ মামলাটি তদন্ত করছে। তারা মনে করছে, এটি হত্যাকাণ্ড। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...