Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

এমএনএ রিপোর্ট : ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। ইতালি ও ভ্যাটিকান সিটিতে সরকারি সফর শেষে গতকাল শনিবার রাত সোয়া ৮টায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এলেও সাংবাদিকদের জিজ্ঞাসা অধিকাংশ সময় থাকে দেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে।
ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার দণ্ডের পর শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনেও বিষয়টি যে আলোচনায় উঠেবে, সে ধারণা করা যায়।
সফর শেষে গত বৃহস্পতিবার সকালে রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দু’দিনের যাত্রাবিরতি করেন। সেখানে একদিন যাত্রাবিরতির পর দুপুরে দেশের পথে রওয়ানা হন তিনি।
এর আগে ১১ ফেব্রুয়ারি রোমের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদে’র পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে ১১ ফেব্রুয়ারি রোমে যান।
প্রধানমন্ত্রী গত সোমবার স্থানীয় সময় সকালে রোমের আবাসস্থল পারকো দেই প্রিনচিপি গ্র্যান্ড হোটেল থেকে ভ্যাটিক্যান সিটিতে যান এবং সেখানে বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে হলি সি-তে (ভ্যাটিক্যান সিটি) বৈঠক করেন।
শেখ হাসিনা ভ্যাটিক্যান সিটিতে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গেও বৈঠক করেন এবং সিস্টিন চ্যাপেল ও সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইফাদ’র অধিবেশনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ইফাদ সদর দপ্তরে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৬টি জেলার দুস্থ মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়নে ৯২.০৩ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।
একই দিন স্থানীয় সময় রাতে রোমের পার্কো দি প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড এসপিএ’তে আওয়ামী লীগের ইতালি শাখা আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...