Don't Miss
Home / ফিচার / ‘ফোর্সেস অব ন্যাচার’ পুরস্কারজয়ী প্রথম বাংলাদেশি তাহিয়াতুল
মাসিক স্বাস্থ্য

‘ফোর্সেস অব ন্যাচার’ পুরস্কারজয়ী প্রথম বাংলাদেশি তাহিয়াতুল

এমএনএ ফিচার ডেস্ক : বডি শেমিং, মাসিক স্বাস্থ্য সচেতনতা, নারীর প্রতি সহিংসতার মতো বিষয়গুলো এখনো আমাদের সমাজে উপেক্ষিত। এমনকি এগুলো নিয়ে যারা কাজ করেন তাদেরকেও প্রতি পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তাহিয়াতুল জান্নাতের নারীদের সুরক্ষার প্ল্যাটফর্ম ‘নন্দিতা সুরক্ষা’ সংস্থার শুরুটাও ছিল অনেক বাধা আর প্রতিবন্ধকতায় ভরা। তবে এটিই তাহিয়াতুলকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মান। এবছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের ফটোসাংবাদিকদের রিপেল ইফেক্ট ইমেজেস এর ‘ফোর্সেস অব ন্যাচার’ শীর্ষক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কেনিয়াসহ ১২টি দেশের নারীদের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য এ সম্মান বয়ে এনেছেন তিনি।

বর্তমানে ইংরেজি সাহিত্যে স্নাতক চতুর্থ বর্ষে পড়াশুনা করছেন তাহিয়াতুল। আর স্বেচ্ছাসেবী কাজগুলো শুরু করেছিলেন ২০১৬ সাল থেকে। মাসিক স্বাস্থ্য থেকে শুরু করে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে একসময় গড়ে তোলেন ‘নন্দিতা সুরক্ষা’ নামের সংগঠনটি। নারীর ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছেন এটি। হরিজন সম্প্রদায়ের শিশুদের জন্য হাসিমুখ পাঠশালা নামের একটি স্কুলও প্রতিষ্ঠা করেছেন। আর এসব কাজের স্বীকৃতি হিসেবেই পেয়েছেন ‘ফোর্সেস অব ন্যাচার’ অ্যাওয়ার্ড।

তবে এ পর্যন্ত আসার পথটা খুব মসৃণ ছিল না। সারাবাংলাকে তাহিয়াতুল বলেন, ‘নারী হিসেবে ঘরের বাইরে কাজ করা খুব কঠিন। মফস্বলে এসব কাজ আরও বেশি চ্যালেঞ্জিং। তারওপর সেক্সুয়াল অ্যাবইউজ, মাসিক স্বাস্থ্য বা নারীর প্রতি সহিংসতার মতো বিষয়গুলো নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি বাধার মুখে পড়তে হয়। হেয় প্রতিপন্ন হতে হয়। আমাকেও প্রথমদিকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে স্বীকৃতি পাওয়ার পর এখন সবাই বেশ প্রশংসা করছে। তবে এতদূর আসার পেছনের গল্পটা শুধু আমিই জানি।’

‘নন্দিতা সুরক্ষা’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাহিয়াতুল। তার ‘হাসিমুখ পাঠশালা’য় ফরিদপুর সদরের হরিজনপল্লির ৩৫ জন শিশু বিনা মূল্যে পড়ার সুযোগ পাচ্ছে। নারীদের আত্মরক্ষা, শিশুদের শরীরে অনিরাপদ স্পর্শ সম্পর্কে সচেতন করা, মাসিক স্বাস্থ্য’র পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও রেস্টুরেন্টে মাসিক সুরক্ষা ব্যাংক স্থাপন, বাল্যবিবাহ বন্ধসহ বিনা মূল্যে সামাজিক নানা সচেতনতামূলক কাজ করছেন তাহিয়াতুল।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...