Don't Miss
Home / জাতীয় / গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ

গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যোগ দিতে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় রবিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায়।যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।এর আগে রবিবার সকাল ৯টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।প্রধানমন্ত্রী সোমবার (১ নভেম্বর) উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি কপ-২৬ এর মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তিনি ১-২ নভেম্বর গ্লাসগোতে, ৩-৮ নভেম্বর লন্ডনে এবং ৯-১৩ নভেম্বর প্যারিসে থাকবেন। প্রধানমন্ত্রীর আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...