Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশে বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ করতে তুরস্কভিত্তিক সেলেবি এভিয়েশনের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ করতে তুরস্কভিত্তিক সেলেবি এভিয়েশনের আগ্রহ প্রকাশ

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন ও মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার সভায় অংশ নেন।

আলোচনায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে আধুনিক ও উন্নতমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা চালুর আগ্রহ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ওই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও সেলেবি এভিয়েশনকে আগ্রহ দেখানোর আহ্বান জানান।

অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির কাছ থেকে একটি কনসেপ্ট পেপার জমা দেওয়ার অনুরোধ জানান।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...