Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বাংলায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ
বিপুল জনপ্রিয়তার

বাংলায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিপুল জনপ্রিয়তার কারণেই বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ। বাংলায় আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এজন্য সেটিংসে পরিবর্তন আনতে হবে। জানুন সেই উপায়।প্রধানত দুটি পৃথক উপায়ে এই কাজ করা সম্ভব। এই প্রতিবেদনে সেই দুই উপায় জানিয়ে দেয়া হবে।। প্রথম উপায়ে ফোন সেটিংস থেকে ভাষা বদল করে হোয়াটসঅ্যাপের ভাষা বদল করা যাবে। তবে চাইলে গোটা ফোনের ভাষা বদল না করেও শুধু হোয়াটসঅ্যাপের ভাষা বদল করা যাবে। দেখে নিন এই উপায়: প্রথম উপায়

অ্যানড্রয়েড ফোনে ভাষা বদল করবেন কীভাবে?

ফোনে সেটিংস ওপেন করে সিস্টেম ওপেন করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সিলেক্ট করতে হবে।-এবার সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজেস এবার ‘অ্যাড আ ল্যাঙ্গুয়েজ’ সিলেক্ট করে নিন আইফোনে ভাষা বদল করবেন কীভাবে?

সেটিংস -> জেনারেল -> ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন -> আইফোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন

পছন্দের ভাষা বেছে নিয়ে ‘চেঞ্জ’ সিলেক্ট করুন

কাইওএসে ভাষা বদল করবেন কীভাবে?

সেটিংস ওপেন করে স্লাইড স্ক্রল করে পার্সোনালাইজেশন সিলেক্ট করুন। এবার স্ক্রোল ডাউন করে সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজ

এবার পছন্দের ভাষা সিলেক্ট করে ‘ওকে’ সিলেক্ট করুন

দ্বিতীয় উপায়

হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিং ওপেন করুন

এবার চ্যাটস সিলেক্ট করে অ্যাপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন

এবার পছন্দের ভাষা বেছে নিন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...