Don't Miss
Home / রাজনীতি / বৃহত্তর ঐক্যের লক্ষ্যে মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক
ঐক্যের উদ্যোগ নিয়েছে তার অংশ

বৃহত্তর ঐক্যের লক্ষ্যে মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক

এমএনএ রাজনীতি ডেস্ক : নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি যে বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে কয়েকটি মিত্রদলের সঙ্গে বৈঠক করেছে।বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়।বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ২০ দলীয় জোটের কয়েকটি শরিকদলের সঙ্গে বৈঠক করেছেন। এতে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়া কল্যাণ পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।জানা গেছে, জোটের ঐক্য ও চলমান কার্যক্রম বৃদ্ধিসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, অতিরিক্ত মহাসচিব নুরুল করিম পিন্টু, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিংকন, নেজামে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রাকিব, সেক্রেটারি আব্দুল করিম উপস্থিত ছিলেন।বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক জাগো নিউজকে বলেন, আমরা চা খেতে খেতে অনানুষ্ঠানিকভাবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...