Don't Miss
Home / আজকের সংবাদ / মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ। নিহত ৩।

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ। নিহত ৩।

এমএনএ সংবাদ ডেস্ক :  রাজধানীর ঢাকার মগবাজারে পেট্রোলপাম্পের পাশের রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাথমিকভাবে  শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৮ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটির সামনে দিয়ে চলাচল করা বিভিন্ন বাস ও নানা যানবাহন ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলোতে থাকা যাত্রীদের অনেকে আহত হয়েছে। অনেককে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অধিক মানুষের অবস্থা আশঙ্কাজনক।

এ ভয়াবহ বিস্ফোরণের ফলে ধসে পড়েছে মার্কেটের একাংশ। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট, পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছে।

কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখন নিশ্চিতকরে জানা যায়নি।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...