Don't Miss
Home / আজকের সংবাদ / যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে

এমএনএ সংবাদ ডেস্ক : যুক্তরাজ্য থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এলেও বাধ্যতামূলক ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দিয়াবাড়ি ও হজক্যাম্পের পাশাপাশি সিলেটেও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খন্দকার আনোয়ারুল আরও বলেন, দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে, সেখানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। মিটিংয়ের পর সিদ্ধান্ত দেওয়া হবে যে অত তারিখের পর যারা লন্ডন থেকে আসবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ থেকেই তো করা যাবে না, এতে অনেকে বিপদে পড়ে যাবে। একটা লজিক্যাল টাইম দিয়ে নোটিফিকেশন করে দেবে, ওইদিন থেকে যারা আসবে তারা রেস্ট্রিকশনে থাকবে।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হোটেলে যেভাবে থাকে সেভাবেই কোয়ারেন্টিনে থাকতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ (লন্ডন থেকে) সিলেটে এলে তাকে সিলেটে, কেউ চট্টগ্রামে এলে চট্টগ্রামে কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে।

x

Check Also

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি অপসারণে পরিবেশগত সুফল মিলবে: সেতুমন্ত্রী

এমএনএ প্রতিবেদক ঢাকার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংলাপে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ ...