Don't Miss
Home / আজকের সংবাদ / আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এমএনএ সংবাদ ডেস্ক :  আজ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায় আগামী ৪ দিনেও শৈত্যপ্রবাহ বিদায়ের সম্ভাবনা নেই।

দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে গোপালগঞ্জে ৯ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি, রাজশাহীতে ৮ ডিগ্রি, ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ২ ডিগ্রি, দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে ৯ দশমিক ৮ ডিগ্রি, সাতক্ষীরায় ১০ ডিগ্রি, যশোরে ৮ দশমিক ৬ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি, কুমারখালীতে ১০ ডিগ্রি, বরিশালে ৯ দশমিক ৬ ডিগ্রি, খেপুপাড়া ও ভোলায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

x

Check Also

ঢাকায় আবারও ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটবে ওয়াসা, দীর্ঘমেয়াদি ভোগান্তির শঙ্কায় নগরবাসী

বিশেষ প্রতিবেদক রাজধানী ঢাকার বাসিন্দারা যখন কিছুদিনের জন্য খানাখন্দমুক্ত ও চলাচলযোগ্য সড়কের স্বস্তি উপভোগ করতে ...