Don't Miss
Home / সারাদেশ / সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশই বিল আকারে সংসদে যাবে: আইনমন্ত্রী

সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশই বিল আকারে সংসদে যাবে: আইনমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশই বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রত্যেকটি পেশ করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “অপরাধীদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে,”—বলেন তিনি।

মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, দেশে এটি একটি প্রকট সমস্যা। এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। “আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালে যতটা সক্রিয় ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপরতা দেখতে পাবেন,”—যোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও রাশেদ খানসহ অন্যরা।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...