এমএনএ অর্থনীতি রিপোর্ট : দেশের প্রধান পুঁজিবাজারে অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সোমবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে। মার্কেট প্রথমে অনেক ওঠা নামা থাকলেও পরবর্তীতে বুলিশ অবস্থাতে শেষ হয়েছে। সেই কারণে বাই ভলিউম বেশি হয়েছে সেল ভলিউমের চেয়ে। তাই দেখা গেছে অনেক শেয়ার দর হালকা বেড়েছে বাজারে। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে। অন্যান্য খাতের চেয়ে ক্যাশ ফ্লো এবং ট্রেড ভলিউম উভয়ই বেড়েছে।
লেনদেনের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত এবং টেক্সটাইল খাত। তুলনামুলক ভাবে মার্কেটের বাকি খাতগুলোর চেয়ে বেশি লেনদেন হয়েছে উভয় খাতেই। বলা যেতে পারে যে বিনিয়োগকারীরা এই খাতগুলোতে ট্রেড বেশি করছে।
ব্যাংকিং খাত : লেনদেনের ভিত্তিতে ব্যাংকিং খাত সবচেয়ে ভাল অবস্থানে দিন শেষ করেছে। মোট লেনদেনের পরিমান ছিল ১০৯.৮ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ৪৮.৭ কোটি টাকার মত বেশি। বিগত দিনের চেয়ে
আজকে এই খাতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৭৯.৭১%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৮.৮৮%।
লেনদেন হওয়া ৩০ টি কোম্পানির মধ্যে বেড়েছে মাত্র ২০টি, কমেছে ৬টি এবং অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির শেয়ারের দাম।
সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল প্রাইম ব্যাংকের যা দিন শেষে ২৪.২ টাকায় লেনদেন সমাপ্ত করে। আগের দিনের তুলনায় কোম্পানিটির দাম প্রায় ২.৯৮% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা ১৩.৪ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.৯% কম।
প্রকৌশল খাত : প্রকৌশল খাত আজকে দ্বিতীয় অবস্থানে দিন শেষ করেছে। প্রকৌশল খাতে মোট লেনদেনের পরিমান ছিল ৭৭.৬ কোটি টাকার মত যা আগের দিনের তুলনায় ৮.৫০ কোটি টাকা কম। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে বিনিয়োগ হ্রাস পেয়েছে ৯.৮৭%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৩.১৮%।
এই খাতে লেনদেন হওয়া ৩৩ টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৭টি ,কমেছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে ৩টি কোম্পানির দাম।
এই খাতে সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল ন্যাশনাল টিউব লিমিটেডের। এই কোম্পানির শেয়ার প্রতি ১১৯.৪ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.১৪% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া
শেয়ার ছিল আনোয়ার গ্যাল্ভানাইজিং প্রতিষ্ঠানের যা ৮২.৪ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ০.৯৬% কম।
টেক্সটাইল খাত : লেনদেনের ভিত্তিতে টেক্সটাইল খাত তৃতীয় অবস্থানে দিন শেষ করেছে। টেক্সটাইল খাতে মোট লেনদেনের পরিমান ছিল ৭৪.৯ কোটি টাকার মত যা আগের দিনের তুলনায় প্রায় ৫.৮০ কোটি টাকার মত বেশি। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে লেনদেন বেড়েছে ৮.৩৯%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১২.৮৮%।
লেনদেন হওয়া ৪৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ৩২টি ,কমেছে ১১টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৫টি কোম্পানির শেয়ারের দাম।
সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল সিএনএ টেক্সটাইলের। এই শেয়ারটি ১১ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় প্রায় ৩.৫১% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল আপেক্স স্পিন যা ১২২.৩ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.৪৭% কম।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

