Don't Miss
Home / অর্থনীতি / স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনার খবর: ঢাকা ওয়াসার এমডি সালাম ব্যাপারীর পদত্যাগ

স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনার খবর: ঢাকা ওয়াসার এমডি সালাম ব্যাপারীর পদত্যাগ

এমএনএ প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।

ওয়াসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে এমডি আব্দুস সালাম ব্যাপারীর স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনার খবর প্রকাশিত হয়। এ নিয়ে আলোচনা তৈরি হলে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয় এবং পরে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, তার পদত্যাগপত্র ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে, আব্দুস সালাম ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...