Don't Miss
Home / হোম স্লাইডার / ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণাল

২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে আগামী ২ মার্চ থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ পবিত্র শবে মেরাজ হওয়ায় ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু করার কথা বলা হয়েছিল। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে ১ মার্চ ক্লাস শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। এ ছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

x

Check Also

সংসদের সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের তালিকা ঘোষণা, জোট ও স্বতন্ত্রদেরও মনোনয়ন চূড়ান্ত

বিশেষ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ...