Don't Miss
Home / আন্তর্জাতিক / কূটনৈতিক উপায়ে সমাধান খুবই জটিল কাজ : পুতিন
আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট

কূটনৈতিক উপায়ে সমাধান খুবই জটিল কাজ : পুতিন

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ‘আমাদের দেশ সবসময়ই সরাসরি ও সৎ উপায়ে আলোচনার জন্য প্রস্তুত। কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান খুবই জটিল কাজ। কিন্তু, আমি আবারও বলতে চাই রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তা সবার আগে।’আজ বুধবার রাশিয়ার ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষে কথাগুলো বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রুশ নিউজ এজেন্সি তাস এ তথ্য জানিয়েছে।পুতিন আরও বলেন, ‘এসব কারণে আমরা দেশের উন্নয়নের পাশাপাশি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো ও মান-উন্নয়নের কাজ চালিয়ে যাবো।’

রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোকে প্রধান কাজ হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ‘জাতীয় নিরাপত্তা, জনগণের শান্তিময় জীবন, স্থিতিশীলতা ও রাশিয়ার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতে সশস্ত্র বাহিনী কাজ করছে।”আন্তর্জাতিক পরিস্থিতি কতটা চ্যালেঞ্জিং তা আমরা দেখছি। এসব চ্যালেঞ্জিং কাজে ঝুঁকি আছে। বিশেষ করে, ন্যাটোর সামরিক কার্যক্রম ও অস্ত্রের নিয়ন্ত্রণের ক্ষেত্রে।’পুতিন মনে করেন, ‘সবার জন্য সমান অধিকার ও অবিভাজ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে সব দেশকে রক্ষা করা সম্ভব। কিন্তু তা হচ্ছে না।’

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...