Don't Miss
Home / আজকের সংবাদ / অতিথি আপ্যায়নে মজাদার চিংড়ি তন্দুরি

অতিথি আপ্যায়নে মজাদার চিংড়ি তন্দুরি

এমএনএ ফিচার ডেস্ক : খাওয়ার প্লেটে চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। তাই অতিথি আপ্যায়নে ঘরেই রান্না করতে পারেন মজাদার চিংড়ি তন্দুরি।
কত ভাবেই আপনি প্রিয়জনদের জন্য ঘরেই রান্না করে খাওয়ান চিংড়ি। চিংড়ি একটি সুস্বাদু মাছ। অন্য মাছের তুলনায় এর স্বাদ ও গন্ধ মহনীয়।
চিংড়ির নানান আয়োজনে নানান পদে রকমারি রান্না হয়ে থাকে। যেভাবেই রান্না করা হোক না কেন চিংড়ির স্বাদ সবসময়ই হয়ে থাকে অতুলনীয়। দেশ ও এলাকা ভেদে এই সুস্বাদু মাছটির রান্না হয় হরেক রকমের। আজ জিভে জল আনা নতুন একটি রেসিপি আজ এমএনএ পাঠকের জন্য থাকছে।
এই স্পেশাল রেসিপিটির নাম হলো চিংড়ি তন্দুরি। বন্ধু-মহলে আপনার সুনাম বাড়াবে খাবারটি। আসুন দেখে নেই কিভাবে তৈরি করবেন চিংড়ি তন্দুরি।
ভোজন রসিকদের জন্য চমৎকার রেসিপিটি দিয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী মোসাম্মৎ সেলিনা হোসেন
যা লাগবে : চিংড়ি মাছ চারটি, তেল দুই চা চামচ, টকদই দুই চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, দারুচিনি গুঁড়া অল্প, বড় এলাচ একটি, জিরা গুঁড়া এক চা চামচ, তন্দুর মসলা এক টেবিল চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, শুকনামরিচের গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, চিনি- সামান্য?
যেভাবে করবেন : আস্ত চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে টকদই ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এবার একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া , ধনিয়া গুঁড়া, শুকনামরিচের গুঁড়া, এলাচ দানা তন্দুর মসলা ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে এক ঘণ্টা ম্যারিনেট হতে দিতে হবে।
এক ঘণ্টা পর অল্প তেল মেখে প্যানে ভেজে নিতে হবে। দুই দিকই ভালো মতো ভাজতে হবে। তবে চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। তন্দুর করা হয়ে গেলে নামিয়ে নিয়ে লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...