এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউডের আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরওয়াত মাঝে মাঝে মিডিয়ার মুখোমুখি হন। তবে বলিউড সম্পর্কে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন সব সময়।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে মল্লিকা তাঁর প্রতি মিডিয়ার নেতিবাচকতা সম্পর্কে কথা বলেন।
তিনি বলেন, ‘একটা সময় যখন আমি মিডিয়ার একটি নির্দিষ্ট অংশে সত্যিকার অর্থে বঞ্চিত এবং হয়রানি অনুভব করতাম। কারণ তারা শুধু আমার শরীর নিয়েই পড়ে থাকে। মিডিয়ার চোখে মল্লিকা মানেই আবেদনময়ী একজন। তার একটি আকর্ষণীয় শরীর আছে। তাকে বিকিনিতে সুন্দর দেখাচ্ছে। এসব মুখরোচক প্রতিবেদনেই আমি সীমাবদ্ধ। মিডিয়ার নজর আমার শরীরের দিকে। অথচ আমি যোগব্যায়াম করি, আমি নিরামিষভোজী। আমি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। মিডিয়া আমার সেসব দিক নিয়ে কখনো কথা বলেনি।’
মল্লিকা আরো বলেন, ‘মানুষ কেবল আমার ব্যক্তিত্বের একটি দিক বেছে নিয়েছে। তারা আবেদনময়ী মল্লিকাকেই চেনে। অথচ আমি একজন অভিনয়শিল্পী। ’
কমেডি ওয়েব সিরিজ ‘বু-সাবকি ফাটেগি’ নামক হরর কমেডিতে ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মল্লিকা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

