Don't Miss
Home / আজকের সংবাদ / অনুশীলন করেননি নেইমার, ফিটনেস নিয়ে শঙ্কা

অনুশীলন করেননি নেইমার, ফিটনেস নিয়ে শঙ্কা

এমএনএ স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা আশানুরূপ হয়নি। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেকাওদের। ওই ম্যাচে মোট ১০ বার ফাউলের শিকার হন নেইমার। এরপর গতকাল সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি ব্রাজিল তারকা। তার ম্যাচ খেলার ফিটনেস নিয়ে তাই শঙ্কার কথা শোনা যাচ্ছে।
কোস্টারিকার বিপক্ষে আগামী শুক্রবার (২২ জুন) সন্ধ্যার ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচে দলের সেরা তারকাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। নেইমার ৯৮ তিন পর ইনজুরি থেকে মাঠে ফিরেছে। তাও মোটে দু’সপ্তাহ হলো।
এরমধ্যে ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ বলতে তাই সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি ছিল। ফিরেই বারং বার ফাউলের শিকার হয়েছেন তিনি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, নেইমার, পাউলিনহো এবং থিয়াগো সিলভা দলের সঙ্গে পুরো সময়টা অনুশীলন করেনি। তবে তারা জিমে ঘাম ঝরিয়েছে। কাজ করেছে দলের ফিজিওর সঙ্গে। তবে আশার কথা শুনিয়েছেন ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার।
তিনি বলেন, ‘তাকে নিয়ে চিন্তার কিছু নেই। ম্যাচের পরের দিন অনেকেই অনুশীলনে পুরোটা সময় থাকে না।’ ওদিকে নেইমার তার ইনস্টাগ্রামে অনুশীলন এবং জিমের ছবি দিয়ে লিখেছেন, ‘কঠোর পরিশ্রম চলছে।’
নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক গোল করা কৌতিনহোও জানান নেইমার ঠিক আছে। এছাড়া সুইসরা তাদের মেরে খেলেছে উল্লেখ করে বার্সেলোনা মিডিফিল্ডার বলেন, ‘হ্যাঁ, তারা আমাদের অনেক মেরে খেলেছে। তবে আমার মনে হয় বিশ্বকাপের সব ম্যাচ এমনই হবে। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি। সুতরাং সব দলই তাদের ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে।’
নেইমারকে নিয়ে সাবেক লিভারপুল তারকা বলেন, ‘অবশ্যই নেইমার ঠিক আছে। তবে ম্যাচে আপনি এমন কিছু ফাউল দেখতে পাবেন যেগুলোর কোন দরকারই নেই। হয়তো কোন একটা পাস দিতে যাচ্ছে সেখানেও ফাউল করে বসছে। এটাই খেলাটাকে পক্ষাঘাতগ্রস্ত করছে।’
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...