Don't Miss
Home / আজকের সংবাদ / অবশেষে অপুকেই স্ত্রী মানলেন শাকিব খান

অবশেষে অপুকেই স্ত্রী মানলেন শাকিব খান

এমএনএ বিনোদন ডেস্ক : অবশেষে জল ঘোলা করে তীব্র সমালোচনার মুখে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

‘অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে আমি অপুকে নিয়ে রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যা–ই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’

শাকিব খান আরও বলেন, ‘গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তাঁর মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তাঁর প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

শাকিব খান বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিন দিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’

আজ মঙ্গলবার দুপুরে একাধিক গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন শাকিব খান। একদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে এক হওয়ার কথা জানালেন অপু-শাকিব।

শাকিব নিজের ভুল স্বীকার করেছেন। তবে এটাও জানালেন যে, অপু অন্যের কথা শুনে এমনটা করেছে। এখন তারা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করেন।

এদিকে জনপ্রিয় এই নায়িকা অপু জানান, ‘শাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন, এটা এই নায়িকার জন্য অনেক বড় পাওয়া। এখন আমি মানুষের সামনে মুখ উঁচু করে চলতে পারবো। কারণ আগে বিষয়টি আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিলো। আর এখন সবাই জানেন। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এরচেয়ে ভালোলাগার কিছু হয় না।’

অপু বলেন, ‘একজন স্বামী তার স্ত্রী ও সন্তানের কাছে থাকবেন এটা তো সুখবর। আমি মনে করি, শাকিব সুপারস্টার ছিলেন, আজ আবার নিজেকে সেটাই প্রমাণ করলেন।’

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...