Don't Miss
Home / আজকের সংবাদ / অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাকারবার্গ

অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাকারবার্গ

এমএনএ রিপোর্ট : অবশেষে ব্যবহারকারীদের তথ্য বেহাতের বিষয়ে ভুল স্বীকার করে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যম ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এনালিটিকা।
প্রতিষ্ঠানটি ৫০ মিলিয়ন গ্রাহকের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে—এমন তথ্য ফাঁস হওয়ার পর তুমুল আলোড়ন শুরু হয়।
এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্বীকার করেছেন তারা ‘ভুল করেছেন’। একইসঙ্গে ফেসবুকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ফেসবুক প্রধান।
ফেসবুকে দেয়া এক বিৃবতিতে জাকারবার্গ গ্রাহকদের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাবার এই ঘটনাটিকে ‘গ্রাহকদের সাথে বিশ্বাসভঙ্গ’ করার সামিল বলে উল্লেখ করেছেন।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, আপনার তথ্যের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। কিন্তু সেটি দিতে ব্যর্থ হলে আমাদের সেবা দেয়ার কোনও অধিকার থাকবে না।
জাকারবার্গ বলেন, আমি ফেসবুক শুরু করেছি এবং দিনশেষে এই প্ল্যাটফর্মে যা-ই ঘটুক না কেন, সেটির দায়-দায়িত্বও আমার।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এখন তারা ফেসবুকের তথ্যে ঢোকার সুযোগ আছে—এমন সব অ্যাপ নিয়ে তদন্ত করবেন। কোনো অ্যাপের কার্যক্রম সন্দেহ হলে ফরেনসিক পরীক্ষা হবে। যেসব প্রতিষ্ঠান অডিটে রাজি হবে না, তাদের অ্যাপ বাতিল করা হবে।
একই সঙ্গে এই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে গ্রাহকের অজ্ঞাতে বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের তথ্য ব্যাবহার করার এই খবর রটে গেলে, ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গকে ব্রিটিশ সংসদে তলব করা হয়।
ক্যামব্রিজ এনালিটিকা ট্রাম্পের পক্ষে ডিজিটাল প্রচারণা চালানোর সুবিধার জন্য গ্রাহকদের তথ্য ফেসবুক থেকে কৌশলে হাতিয়ে নেয়, এই অভিযোগ প্রকাশিত হওয়ার পরপরই তুমুল আলোড়ন শুরু হয় এবং গত মঙ্গলবার ক্যামব্রিজ এনালিটিকার প্রধান নির্বাহীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে ফেসবুক থেকে অবৈধভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে তা ট্রাম্পের নির্বাচনী প্রচারে ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করে আসছে ক্যামব্রিজ অ্যানালাইটিকা।
এদিকে তথ্য ফাঁসের ঘটনায় ফেসবুকের শেয়ারের দাম পড়তে থাকে। এতে সামাজিক মাধ্যমটির বিজ্ঞাপন ব্যবসায়ও ধস নামার আশঙ্কা করা হচ্ছে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...