Don't Miss
Home / হোম স্লাইডার / অভিনেতা এটি এম শামসুজ্জামান এর আজ জন্মদিন

অভিনেতা এটি এম শামসুজ্জামান এর আজ জন্মদিন

এমএনএ বিনোদন ডেস্ক: দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান এর আজ জন্মদিন।এই গুণী শিল্পী আজ ৮০ বছরে পা রাখলেন।
১৯৪১ সালের আজকের দিনে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড়বাড়ি। তার বাবা নুরুজ্জামান ছিলেন নামকরা উকিল। মা নুরুন্নেসা বেগম গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনিকার ও চলচ্চিত্র পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বর্তমানে তিনি  অনেকটা সুস্থ আছেন। রাজধানীর সূত্রাপুরের বাসাতেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, আমি কখনো ঘটা করে জন্মদিন উদযাপন করিনি। জন্মদিন এলেই মনে হয়, জীবন থেকে আরো একটি বছর কমে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। এখন বাড়িতেই নিজের মতো করে সময় কাটাচ্ছি। ঘরে বসে অনেক সময় অনেককে দেখার ইচ্ছা হলেও দেখতে যেতে পারছি না। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...