Don't Miss
Home / অর্থনীতি / অর্ধেক হয়ে যাবে ইউক্রেনের অর্থনীতি, সংকুচিত হবে রুশ অর্থনীতি: বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

অর্ধেক হয়ে যাবে ইউক্রেনের অর্থনীতি, সংকুচিত হবে রুশ অর্থনীতি: বিশ্বব্যাংক

এমএনএ অর্থনীতি ডেস্কঃ যুদ্ধের কারণে ভয়াবহ অর্থনৈতিক সংকটের পথে ইউক্রেন। বিশ্বব্যাংক বলছে, এ বছর দেশটির অর্থনীতি ৪৫.১ শতাংশ সংকুচিত হবে। রপ্তানি বন্ধ হয়ে যাওয়া এবং যুদ্ধের কারণে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম না চলায় দেশটির প্রায় অর্থনীতি অর্ধেক হয়ে যাবে। এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চরম ক্ষতিগ্রস্থ হবে রুশ অর্থনীতিও। রোববার বিশ্বব্যাংকের প্রকাশিত এক রিপোর্টে রাশিয়া ও ইউক্রেনের অর্থনীতি নিয়ে এই ভবিষ্যতবাণী করা হয়। এ খবর দিয়েছে স্ট্রেইট টাইমস।

বিশ্বব্যাংক বলছে, রাশিয়ার অর্থনীতিও ১১.২ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে এ বছর। ইউক্রেনে হামলা করায় রাশিয়াকে শাস্তি দিতে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ব্যাংক, কোম্পানি, ক্রীড়া, রাজনৈতিক ব্যাক্তি ও ধনকুবেরদের টার্গেট করে এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

যুদ্ধে সরাসরি যুক্ত না থাকলেও পূর্ব ইউরোপের প্রতিবেশি দেশগুলোর ওপরেও এর প্রভাব পরবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাণিজ্য বাধাগ্রস্থ হওয়ায় বেলারুশ ও মলদোভা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মধ্য ইউরোপের দেশ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিও এক শতাংশের মতো কম হবে। শরনার্থীদের কারণে এরইমধ্যে দেশটিতে দ্রব্যমূল্যের উর্ধগতি লক্ষ্য করা গেছে।

বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে, ইউক্রেনের অর্ধেকের বেশি ব্যাবসা এখন বন্ধ রয়েছে। যারা ব্যাবসা চালিয়ে যাচ্ছেন তাদেরও আয় স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। কৃষ্ণ সাগরের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় ইউক্রেনের খাদ্য রপ্তানি ৯০ ভাগই বন্ধ হয়ে আছে। মোট রপ্তানির ৫০ শতাংশই রয়েছে স্থগিত। এছাড়া দেশের বড় একটি অংশে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে আছে যুদ্ধের কারণে। ব্যহত হচ্ছে কৃষিকাজও।

ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত রুশ আক্রমণে ইউক্রেনের ১০০ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। যা ২০১৯ সালে ইউক্রেনের জিডিপির দুই-তৃতীয়াংশ। যুদ্ধ অব্যাহত থাকলে এই ক্ষতি আরও কয়েকগুণ হতে পারে। এ নিয়ে বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট আনা বিজেরদে বলেন, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের অর্থনৈতিক ও অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের এখন ব্যাপক পরিমাণ অর্থনৈতিক সাহায্য দরকার। দেশটির অর্থনীতিকে চালু রাখতে এবং সরকার পরিচালনায় যত দ্রুত সম্ভব এই অর্থ পাঠাতে হবে ইউক্রেনে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...