এমএনএ বিনোদন ডেস্ক : শাহরুখপুত্র আরিয়ান খান আর্থার রোডের জেলে দীর্ঘ ২৮ দিন থাকার পরে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন বাবার জন্মদিনের ঠিক আগেই। জামিনের সঙ্গে মুম্বাই হাই কোর্ট জিড়ে দিয়েছিল বেশ কিছু শর্ত। তার একটি হলো প্রয়োজন হলে এনসিবির সদর দপ্তরে দিতে হবে হাজিরা।
শুক্রবার (৫ অক্টোবর) প্রথম হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। এর পর তাকে পুনরায় রোববার (৭ অক্টোবর) হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠায় এনসিবি। তবে এবার তিনি আদালতের ডাকে সাড়া দেননি।কারণ হিসেবে জানানো হয়, দীপাবলি শেষ হওয়ার পর থেকেই প্রচন্ড জ্বরে ভুগছেন শাহরুখপুত্র। যার কারণে আদালতে হাজিরা দিতে যেতে পারেননি তিনি।এনসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, মাদককাণ্ডের তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, তারা জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আরিয়ান খানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু জ্বরের কারণ দেখিয়ে আরিয়ান হাজির হননি। যদিও এর আগে শুক্রবার আদালতের নির্দেশ মতো এনসিবির দপ্তরে নিয়মমাফিক হাজিরা দেন আরিয়ান।
২ অক্টোবর মুম্বাইয়ের কর্ডেলিয়া নামক একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালায় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।মাদকচক্রের খোঁজ পেয়ে আরিয়ান সহ ২০ জনকে গ্রেপ্তার করে এনসিবি। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর অবশেষে গত ৩০ অক্টোবর জামিন পান আরিয়ান খান। ১ লাখ টাকার বন্ডে তাকে জামিন দিয়ে ছাড়িয়ে আনেন অভিনেত্রী জুহি চাওলা।
আরিয়ানকে দেওয়া এনসিবির শর্ত অনুযায়ী, নিম্ন আদালতের বিচারকদের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণ করতে পারবেন না। মুম্বাই থেকে দেশের অন্য কোনো শহরে যাওয়ার ক্ষেত্রেও তদন্তকারী অফিসারকে আগে জানাতে হবে। সেই সঙ্গে কারণও জানাতে হবে। তারপর অনুমতি নিতে হবে। অনুমতি পেলেই যেতে পারবেন। মাদক সংক্রান্ত বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে।
জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে এ মামলা নিয়ে মুখ খোলা যাবে না। সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে কোনো কিছু শেয়ার করা যাবে না। জেল থেকে বেরিয়ে সহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের নিষেধাজ্ঞা দিয়েছে এনসিবি। ফোনসহ কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

