Don't Miss
Home / আজকের সংবাদ / আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন : রিজভী

আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন : রিজভী

এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনমন্ত্রী (আনিসুল হক) এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন। তার কর্মকাণ্ডে মনে হচ্ছে, তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন।
আজ রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রথমে লিখিত বক্তব্য পাঠ করেন রিজভী।
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে জটিলতা নিরসনে আপিল বিভাগের বিচারকদের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
তিনি বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত কীভাবে চলবে সেটাও যেন তিনিই ঠিক করছেন। এসব দেখে মনে হয়, যেন তিনি প্রধান বিচারপতি।
ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১০ নভেম্বর ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দিতে পারবেন কি-না সেটা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেছেন রিজভী।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওই গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষকে ২৯তম বারের সময় দেওয়ার পর বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আপিল বিভাগের সঙ্গে বসবেন বলে আজ রবিবার জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর প্রতিক্রিয়ায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, এখন আইনমন্ত্রী নিজেকে চিফ জাস্টিস মনে করছেন কি না সেটা নিয়ে আলোচনা চলছে মানুষের মধ্যে। যেভাবে প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) জোর করে ছুটিতে পাঠানোর ঘটনা থেকে এই ঘটনা পর্যন্ত যেটা মনে হচ্ছে- তিনি (আইনমন্ত্রী) নিজেকে মনে করছেন যে, তিনি প্রধান বিচারপতি বা তার চাইতেও বড়ো কিছু।
এটা আমার মনে হয় যে, মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি সেভাবে দেখবেন। তাদের মর্যাদা, সর্বোচ্চ আদালতের মর্যাদা- সেটা সুরক্ষিত হোক।
আজ রবিবার আপিল বিভাগের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ মামলায় আমরা আবারও চার সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, বিষয়টির কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে আপিল বিভাগের সঙ্গে বসতে চান আইনমন্ত্রী আগামী বৃহস্পতিবার হয়তো বসতে পারেন।
আইনমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, এসব বিষয়ে সরকারের পক্ষে একজন প্রধান আইন কর্মকর্তা আছেন অ্যাটর্নি জেনারেল, তিনি আইনি প্রক্রিয়ায় কাজ করবেন। কিন্তু অ্যাপিলেট ডিভিশনের সাথে আইনমন্ত্রী কথা বলবেন- এটা জনমনে একটা বড় প্রশ্ন তুলেবে।
আইনমন্ত্রী যেভাবে নিজেকে তুলে ধরছেন অর্থাৎ সবার উপরে নির্বাহী বিভাগ ও নির্বাহী বিভাগের প্রধান। সেক্ষেত্রে তিনি (আইনমন্ত্রী) বেআইনি যে কাজগুলো করছেন তা দৃষ্টিকটু। তিনি নিজেকে ক্ষমতাশালী মনে করছেন, ক্ষমতাবান মনে করছেন অনেক- এটা ঠিক নয়।
লিখিত বক্তব্যে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬টিতেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতে ব্যাংকগুলোতে যে ঋণ জালিয়াতি ঘটছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। তারা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করছে। কালও এক মন্ত্রী বলেছেন, মন্ত্রীরা এখন বিদেশে বাড়ি বানাচ্ছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ ও মুনির হোসেন উপস্থিত ছিলেন।
x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...