Don't Miss
Home / আজকের সংবাদ / আইপিএলের আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

আইপিএলের আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

এমএনএ স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টানা দুই দিনে শেষ হল আইপিএল ১১তম আসরের ক্রিকেটার নিলাম। আইপিএলের আটটি দল দুই দিন সাজিয়ে নিয়েছে নিজ নিজ স্কোয়াড। আট দলে জায়গা পেয়েছেন ১৮৭ জন ক্রিকেটার। তবে ১৮৭ জনের সবাই হাতুড়ির নিচে যাননি। আটটি দল ১৮ জন খেলোয়াড়কে আগেই ধরে রেখেছিল। নিলামের মাধ্যমে দলে টেনেছে ১৬৯ জন ক্রিকেটারকে। বাকি ৪০৯ ক্রিকেটারকে হতাশ হয়ে ফিরতে হয়েছে।
মূল নিলামে বাংলাদেশের ছয়জন তারকার নাম থাকলেও শেষ পর্যন্ত দুইজনকে (সাকিব ও মোস্তাফিজ) নিলামে ডাকা হয়। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দুই কোটি বিশ লক্ষ রুপিতে দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় বেন স্টোকস (১২ কোটি ৫০ লাখ) নাম লিখিয়েছেন রাজস্থান রয়্যালসে।
গত ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে বেঙ্গালুরুতে হয়েছে নিলাম। এবারের নিলামে দল পাননি বিশ্ব কাঁপানো অনেক ক্রিকেটার। আবার অনেকে অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছেন।
এবার চলুন একনজরে দেখে নেয়া যাক আইপিএল-২০১৮ মৌসুমের দলগুলো কেমন হল। কার হয়ে কারা মাঠ মাতাবেন-
সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রিকি ভুই, সাকিব আল হাসান, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ নবী, রশীদ খান, ক্রিস জর্ডান, বিলি স্ট্যানলেক, বাসিল থাম্পি, শিখর ধাওয়ান, মনীষ পান্ডে, ইউসুফ পাঠান, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, শচীন বেবি, তন্ময় আগারওয়াল, ঋদ্ধিমান সাহা, শ্রীভাৎস গোস্বামী, বিপুল শর্মা, মেহদী হাসান, খলিল আহমেদ, সিদ্ধার্থ্য কাউল, সন্দ্বীপ শর্মা ও টি নাতারাজান।
মুম্বাই ইন্ডিয়ানস : এভিন লুইস, জেপি ডুমিনি, কাইরন পোলার্ড, বেন কাটিং, মোস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স, আকিলা ধনঞ্জয়া, জ্যাসন বেহরেনডর্ফ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সৌরভ তিওয়ারি, তাজিন্দের সিং, মায়াঙ্ক মারকান্দে, রাহুল চাহার, অনুকূল রয়, সূর্যকুমার যাদব, সিদ্ধেষ লাদ, শারদ লুম্বা, ইশান কিষাণ, আদিত্য তারে, প্রদ্বীপ স্যাংওয়ান, এমডি নিধিশ ও মহসিন খান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : এবি ডি ভিলিয়ার্স, টিম সাউদি, ক্রিস ওকস, নাথান কুল্টার-নাইল, ব্রেন্ডন ম্যাককলাম, কুইন্টন ডি কক, কলিন ডি গ্র্যান্ডহোম, মঈন আলী, নাভিদ সাইনি, ওয়াশিংটন সুন্দর, বিরাট কোহলি, সরফরাজ খান, কুলওয়ান্ট খেরজোলিয়া, পার্থিব প্যাটেল, উমেশ যাদব, মনদীপ সিং, অনিরুদ্ধ যোশি, পাভন দেশপান্ডে, যুজবেন্দ্র চাহাল, অনিকেত চৌধুরী, মুরুগান অশ্বিন, পাওয়ান নেগি, মনন বোহরা ও মোহাম্মদ সিরাজ।
কলকাতা নাইট রাইডার্স : মিচেল স্টার্ক, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, মিচেল জনসন, সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, পিযুস চাওলা, রবিন উথাপ্পা, কুলদীপ যাদব, নিতিশ রানা, রিংকু সিং, শুবম্যান গিল, কমলেশ নাগরকোতি, শিভম মাভি, জ্যাভন সিয়ার্লস, ইশাঙ্ক জাগ্গি, অ্যাপোরভ ওয়াংখেড়ে ও বিনয় কুমার।
কিংস ইলেভেন পাঞ্জাব : ডেভিড মিলার, অ্যান্ড্রু টাই, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, বেন ডরশুইস, অক্ষদ্বীপ নাথ, মুজিব জাদরান, মনোজ তিওয়ারি, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, মোহিত শর্মা, বারিন্দের স্রান, অক্ষর প্যাটেল, মনজুর দার, মায়াঙ্ক আগারওয়াল, প্রদীপ সাহু, করুন নায়ার, অঙ্কিত রাজপুত ও মায়াঙ্ক ডগর।
দিল্লি ডেয়ারডেভিলস : কলিন মুনরো, জ্যাসন রয়, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ট্রেন্ট বোল্ট, সন্দীপ লামিচান, কাগিসো রাবাদা, গৌতম গম্ভীর, মোহাম্মদ শামি, পৃথ্থি শ, মনজোত কালরা, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, নম্যান ওঝা, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, গুরকিরাত সিং, অমিত মিশ্র, রাহুল তেওয়াটিয়া, জয়ন্ত যাদব, শাহবাজ নাদিম, হারশাল প্যাটেল, আভেশ খান ও সায়ান ঘোষ।
চেন্নাই সুপার কিংস : স্যাম বিলিংস, মার্ক উড, ইমরান তাহির, ফাফ ডু প্লেসি, মিচেল স্যান্টনার, ডোয়াইন ব্রাভো, লুঙ্গি এনগিডি, শেন ওয়াটসন, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, কেএম আসিফ, মুরালি বিজয়, কেদার যাদব, হরভজন সিং, করন শর্মা, আম্বাতি রায়ডু, জগদীশান নায়ায়ণ, দীপক চাহার, শারদুল ঠাকুর, ধ্রুব শোরে, কেশিথিজ শর্মা, চৈতন্য বিষ্ণয়, মনু কুমার ও কানিশক শেথ।
রাজস্থান রয়্যালস : স্টিভেন স্মিথ, জস বাটলার, ডি’আর্কি শর্ট, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, জফরা আর্চার, অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাঠি, আর্যম্যান বিরলা, সঞ্জু স্যামসন, প্রশান্ত চোপড়া, কে গৌতম, যতীন স্যাক্সেনা, মহীপাল লমরোর, জহির খান, শ্রেয়াস গোপাল ও মিধুন এস।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...