এমএনএ বিনোদন ডেস্ক : আগামীকাল শুক্রবার নায়করাজ রাজ্জাকের কুলখানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাক ২১ আগস্ট সন্ধ্যা ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ২২ আগস্ট মঙ্গলবার দুই দফায় জানাজা শেষে সদ্য প্রয়াত নায়করাজকে গতকাল ২৩ আগস্ট বুধবার সকাল সোয়া ১০টার দিকে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আজ সকালে নায়ক রাজ্জাকের ছোট ছেলে খালিদ হাসান সম্রাট গণমাধ্যমকে জানান, আগামীকাল শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে গত ২১ আগস্ট সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যা ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এরপর ২২ আগস্ট মঙ্গলবার সকালে এফডিসিতে নেওয়া হয় রাজ্জাকের মহদেহ।
সেখান প্রথম জানাজা শেষে দুপুর ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় নায়করাজকে। চলচ্চিত্র জগতের অভিভাবকের মৃত্যুতে আগামী তিন দিন কর্মবিরতি পালন করছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।
রাজ্জাক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

