Don't Miss
Home / আজকের সংবাদ / আগামী বছরের অক্টোবরে সংসদ নির্বাচন : অর্থমন্ত্রী

আগামী বছরের অক্টোবরে সংসদ নির্বাচন : অর্থমন্ত্রী

এমএনএ রিপোর্ট : আগামী বছরের অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসন পুনর্বিন্যাস করা ছাড়া নির্বাচন কমিশনের হাতে তেমন বড় কোনো কাজ দেখছি না। তাতে আশা করছি, আগামী বছরের অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।’

বিএনপির ‘শুভ বুদ্ধির’ উদয় হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে সরকারকে ছাড় দেওয়া হবে না বলে যে বক্তব্য মির্জা ফখরুল দিয়েছেন তা অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনও ছাড় চেয়েছিলাম? নাকি তারা আমাদের কোনও ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি। আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’

রোহিঙ্গা ইস্যুতে সরকার ক্ষুব্ধ— একথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সরকার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা মনে করি, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচির পদক্ষেপ ঘৃণিত ও নিন্দিত। শান্তিতে নোবেল জয়ী অং সান সুচি কীভাবে মিয়ানমার সরকারের এ কর্মকাণ্ডের প্রতি সর্মথন যুগিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বোধ্যগাম্য নয়।’

এর আগে সকালে অর্থমন্ত্রী সচিবালয়ে গেলে অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...