Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি যাবে বিমান
আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি যাবে বিমান

আগামী সপ্তাহ থেকে কলকাতা ও দিল্লি যাবে বিমান

এমএনএ শিল্প ও বণিজ্য ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা থেকে কলকাতা ও দিল্লির পথে ফ্লাইট পরিচালনা শুরুর সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আর ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ সেপ্টেম্বর থেকে। প্রতি সপ্তাহে রবি ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এই রুটে।করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ।এরপর চলতি বছরের এপ্রিলে মহামারীর কারণে ভারত বিপর্যস্ত অবস্থায় পড়লে বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...