Don't Miss
Home / আজকের সংবাদ / আগামী ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু

আগামী ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু

এমএনএ রিপোর্ট : এ বছর প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে, আর চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে হজ সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি জানান, এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।

আর এবার ফিরতি হজ ফ্লাইট শুরু ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। এছাড়া মদিনা থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান বিমান মন্ত্রী।

মেনন আরও জানান, বিমান ১৭৭টি ডেডিকেটেড এবং ৩৩টি সিডিউল ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। ১৬৯টি ডেডিকেটেড ও ৩০টি সিডিউল ফ্লাইটে বিমান সৌদি থেকে হজযাত্রীদের দেশে আনবে।

আর সৌদি এয়ারলাইনস সবগুলো ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বাকি ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে বলে জানান বিমানমন্ত্রী।

গত কয়েক বছরের মত এবারও আগেই জমজমের পানি বাংলাদেশে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, হজযাত্রীরা ফেরত এলে বিমানবন্দরে তাদের হাতে ওই পানি তুলে দেওয়া হবে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনসহ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

মন্ত্রিসভা গত ৩০ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করেছে তাতে এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ- ১ এ এবার ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...