Don't Miss
Home / জাতীয় / আগে নিবন্ধনকারীরা এবার হজে অগ্রাধিকার পাবেন
হজের

আগে নিবন্ধনকারীরা এবার হজে অগ্রাধিকার পাবেন

এমএনএ জাতীয় ডেস্কঃ হজের জন্য যারা আগে নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তবে কতজন যেতে পারবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শনিবার (৯ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

এদিকে করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ দুই বছর পর ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে।

দেশের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

গত বছর ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন মানুষ) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। মহামারির আগে যে সংখ্যাটা ছিল প্রায় ২৫ লাখ।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...