Don't Miss
Home / জাতীয় / আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন
সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শতভাগ যাত্রী

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

এমএনএ জাতীয় ডেস্ক : সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ থেকেই। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে বলেন, থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

এর আগে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহনের ঘোষণা দেওয়া হয়। ওই দিন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে ট্রেনে। এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।

গত ২১ জানুয়ারি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...