এমএনএ ফিচার ডেস্ক : আজ ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। আপনার অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে।
প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। গোপন শত্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যগ্র হবে। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য- নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। আজ আপনার বিবাহিত জীবন আপনার
পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৬। আজকে সবকাছু ভালোর জন্য নিমগাছের ডাল একটি লাল কাপড়ে মুড়ে সারাদিন জামার পকেটে রাখুন।
আজকে সবকাছু ভালোর জন্য একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল এবং অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
গত ২০ জুন ২৩ টা ৫৯ মিনিটে কর্কট রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।
রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ১৫ জুলাই ২০১৭ ইং থেকে ২১ জুলাই ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।
আজ ২০ জুলাই। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং—সবুজ, আকাশি, সাদা। শুভ রত্ন—অ্যামিথিস্ট, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিযাত্রী এডমন্ড হিলারি, অভিনেত্রী নাটালি উড, ডায়না রিগ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কোনো কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে ঠাণ্ডা মাথায়। যাদের উচ্চরক্তচাপ ও কার্ডিয়াক সমস্যা রয়েছে তাদের অবলম্বন করতে হবে বিশেষ সাবধানতা।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
এছাড়াও আজকের দিনটিতে বৈষয়িক বিষয়গুলি ত্বরান্বিত হতে পারে। ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির শুভ যোগ দেখা যাচ্ছে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে। আজ বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। প্রেম নিয়ে গোটা দিনে নানাভাবে ব্যস্ত থাকতে হতে পারে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তা ভুলও হতে পারে। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে। অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে এগুলো ভালো করবেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পারষ্পরিক দায়িত্ব ও শ্রদ্ধাবোধ সম্পর্কের স্থায়িত্ব বাড়াবে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে আপনার কড়া কথায় শত্রু বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কর্ম পরিবর্তনের চেষ্টায় আশার আলো দেখা যেতে পারে। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের জন্য বাইরের কাউকে ডাকবেন না। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনি গল্প করতে পছন্দ করেন। গল্পের ছলে কারও সমালোচনা করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। জোর করে নিজের মত চাপিয়ে দেবেন না। আপনার গল্পের মুখে কর্কশবাক্য পুরানো সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
এছাড়াও আজকের দিনটিতে এই মুহূর্তে যে কোনো কাজে বাড়তি ঝুঁকি থেকে বিরত থাকাই ভালো। হিসাব রক্ষায় অসতর্কতার জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। হাঁটু ব্যথার সমস্যা বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে কিছু নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে হীনমন্যতায় ভুগতে পারেন। আপনি শারীরিক উদ্যমের অভাববোধ করবেন। নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। প্রতিটি মানুষই অনন্য। মনের শক্তিকে জাগিয়ে তুলতে ধর্মীয় বই পড়ুন, ধ্যান করুন। সতেজ ও চাঙা অনুভূতি নিয়ে দিনের কাজ শুরু করুন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। কর্মস্থলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
এছাড়াও আজকের দিনটিতে স্মৃতি বিভ্রাটের ফলে কিছুটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতে পারে। সম্পত্তি-বিরোধ আদালতের দরজা পর্যন্ত গড়াতে পারে। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। প্রেমের বিষয়ে বিশ্বাসে আঘাত লাগে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। আপনি আপনার স্ত্রীর সাথে কতটা ঝগড়া করেন সেটা ব্যাপার নয়; এটা ভুলবেন না যে আপনারা পরস্পরকে ভালোবাসেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে চলাফেরায় আপনাকে আপাতত সতর্ক অবস্থানে থাকতে হবে। সরকারি কোনো কাজ করার জন্যে সময়টি খুব একটা অনূকূলে থাকবে না। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের মেনে চলতে হবে চিকিৎসকের দিক নির্দেশনা।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে নতুন কর্মোদ্যমে সাফল্যের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরোপকারের স্বীকৃতি না-ও মিলতে পারে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন। পরিবারের ভিতরে গোপন শত্রুতার যোগ আছে। পারিবারিক শান্তি কোন অপ্রত্যাশিত সমস্যায় বিঘ্নিত হতে পারে। সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আপনার আয়ের অংক ওঠানামা করতে পারে। আয় বুঝে ব্যয় করুন। আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে না পারলে সাময়িকভাবে কঠিন সময় মোকাবেলা করতে হতে পারে। দৈনন্দিন জীবনে একটু সচেতন হলে অনেক সমস্যাই সহজে মোকাবেলা করতে পারবেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে পারবেন। কর্মীদের প্রতারণা বা মিথ্যে কথা বলায় ব্যবসায় সঙ্কট বাড়তে পারে। অর্থলাভের পথ হতে পারে চারুকলা চর্চায়। প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন। আপনার খরচ বৃদ্ধি আপনার মনকে ভাবিত করে তুলবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করার সুযোগ পাবেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে আপনার নিজের নেওয়া পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত দেখা যাচ্ছে। মামলার ফল নিয়ে চিন্তা বাড়বে। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। খরচ বাড়তে পারে। বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। মনের কথা বলতে ভয় পাবেন না।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে ভাবতে ভাবতে যাতে সময়ের অপচয় না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আলস্যকে প্রশ্রয় দেওয়া চলবে না। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। দুর্ঘটনা এড়াতে পথচলায় সাবধানতা অবলম্বন করুন। নতুন দম্পতির জন্যে সুখবর রয়েছে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
এছাড়াও আজকের দিনটিতে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন। পরিচিত কারোর চিকিৎসা-বিভ্রাটে হয়রানি হতে পারে। পাওনাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। প্রেম ও দাম্পত্য নিয়ে আপনার পরিচিত কেউ আপনার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্ভাবনা। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে কোনো কাজ করতে যদি মন সাড়া না দেয় তবে সেদিকে জোর জবরদস্তি না করাই ভালো। চলাফেরা থেকে শুরু করে কাজকর্ম সবদিকে আপাতত ঝুঁকি এড়িয়ে চলুন। পরিস্থিতি যাই হোক বাস্তবতাকে মেনে সামনের পথে এগিয়ে চলুন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে নিজের ভুলে অর্থ হারানোর আশঙ্কা আছে। অন্যের প্রতি অকারণ বিদ্বেষ পরবর্তী সময় নিজেরই মনোকষ্ট বাড়বে। কোমর থেকে নীচের দিকে বাতের বেদনার প্রকোপে চলাফেরায় অসুবিধা হতে পারে। ব্যবসায় সমস্যার যোগ দেখা যাচ্ছে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমং তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু। কিন্তু, দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে ব্যবসায়িদের লেনদেন ও চুক্তির ক্ষেত্রে অবলম্বন করতে হবে বিশেষ সতর্কতা। কারও কারও ক্ষেত্রে শরীরের পুরানো ব্যথা বেদনা জেগে উঠতে পারে। দীর্ঘমেয়াদী সুসম্পর্কের জন্যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোবাসা ও মমতাপূর্ণ আচরণ করুন। কারণ আপনি একবার কটু কথা বলার পর তা ফেরত নিতে পারবেন না।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে।
এছাড়াও আজকের দিনটিতে রাশিচক্রে সমস্যার জেরে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা দেখা যাচ্ছে। প্রিয়জনের অনৈতিক কাজ আপনাকে অসম্মানিত করতে পারে। প্রেম-প্রণয়ে মেঘ কাটিয়ে অগ্রগতি আসবে। নতুন ব্যবস্থা শুরুর ক্ষেত্রে এবং নতুন শুরু হওয়া ব্যবসায় গ্রহের অবস্থানগত কারণে সমস্যা হাজির হবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কর্মে মনোযোগ দিন। কেউ কেউ আপনার শত্রুতা করতে পারে। আপনি যদি দায়িত্বপরায়ণ ও সৎ থাকেন কোনো কানকথা আপনার ক্ষতি করতে পারবে না। একাকিত্ব কাটাতে প্রিয় বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটাতে পারেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
এছাড়াও আজকের দিনটিতে কাজের পরিকল্পনায় অভিনবত্বের স্বীকৃতি পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। মাতৃস্থানীয়া আত্মীয়ার সঙ্গে মতান্তর বাড়তে পারে। মুখমণ্ডলের আঘাত বা দাঁতজনিত পীড়ায় দুর্ভোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সবাইকে বিশ্বাস করে চললে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সন্তানের বিষয়ে চিন্তিত হতে পারেন। সন্তানসম্ভবা মায়েদের বিশেষ যত্ম ও খেয়ালের প্রয়োজন হবে। কাজে উদ্যম বাড়বে। প্রেমের সম্পর্কে ভুলবোঝাবুঝির আশংকা রয়েছে। অহংকার এবং রাগ দুটোই যেকোনো সম্পর্ক নষ্ট করার জন্যে যথেষ্ট। এ বিষয়ে সচেতন থাকুন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
এছাড়াও আজকের দিনটিতে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। ছিদ্রান্বেষীদের চক্রান্তে কর্মক্ষেত্রে অশান্তি বাড়বে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সাংসারিক সমস্যার সমাধানের পথ পাবেন। বিকল্প পথে উপার্জনের হদিস করে বিশেষ লাভ করতে পারবেন না। প্রেমের ব্যাপারে বন্ধুরূপী কোনো শত্রুর কারণে আপনি সফল হতে পারছেন না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
