এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৭ আগষ্ট ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজ ১৭ আগস্ট, বৃহস্পতিবার। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রবিবার। শুভ রং—নীল, ফিরোজা, মেরুন। শুভ রত্ন—অ্যামিথিস্ট, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস জয়বর্ধন, ভাষাবিদ উইলিয়াম কেরি, অভিনেত্রী শবনম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল) : আজকের দিনটিতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল–২১ মে) : আজকের দিনটিতে চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের কাছ থেকে আজ কোনো উপহার পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে–২১ জুন) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন–২২ জুলাই) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট) : আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও জন্য সুখবর আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যাত্রাপথে সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আজকের দিনটিতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সফল হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আজকের দিনটিতে কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

