Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৪ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। শুভ রং—সবুজ, ধূসর, আকাশি। শুভ রত্ন—পান্না, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী সৈয়দ মুজতবা আলী, মকবুলা মনজুর, পাখি বিশেষজ্ঞ পিটার স্কট। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগোন।

কর্কট (২২ জুন-২২ জুলাই) :  আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকেও গুরুত্ব দিতে হবে। সৃজনশীল পেশায় সুনাম অর্জিত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় লিপ্ত হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...