আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
February 13, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।
আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন- আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে, যারা আপনাকে কাছ থেকে দেখছেন। যোগ্যতা অনুযায়ী মর্যাদা নাও পেতে পারেন। অর্থনৈতিক দিকে যে সমস্যা চলছে সেটা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১২, শুভ রং লাল। আজকে সবকিছু ভালোর জন্য কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বেকারদের কর্ম লাভের যোগ প্রবল। চাকরীজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে বিরোধ এড়িয়ে চলতে চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যে কিছু প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হবে। সাংসারিক ক্ষেত্রে কোনো আত্মীয়র সাথে ঝামেলা দেখা দেবে। মায়ের সাথে মনমালিন্যর আশঙ্কা প্রবল। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি আধ্যত্মীক বা অতীন্দ্রিয় কাজের জন্য শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অনাকাঙ্খিত বাধা বিপত্তির শিকার হতে হবে। পিতার সাথে অকারণে ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে পারেন। আর্থিক অবস্থা তুলনামূলক বলাবান থাকবে। রহস্যজনক উৎস থেকে কিছু ধনলাভের যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো নয়। একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি বাধা বিপত্তির। পাওনাদারের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তায় ভুগবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লোকসানের আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল। আজ কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে চলেছেন। আপনার খেয়ালী আচরণ আপনার প্রিয়জনের সঙ্গে পার্থক্য তৈরি করতে পারে। আজ আপনি একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণ হবেন।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার সময় ভালো যাবে না। জীবন সাথীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো পার্টনারের দ্বারা প্রতারিত হবার আশঙ্কা প্রবল। শরীর কিছুটা খারাপ যেতে পারে। আজ মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কোনো রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। আজ আপনার প্রিয়জনের অনমনীয় মেজাজ থাকবে। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না মনে হবে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার আজ দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা গোপন শত্রুতার শিকার হতে হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের যোগ নেই। শরীর খুব একটা ভালো যাবে না। মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত থাকতে হবে। একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে। ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার প্রেম ও রোমান্সে ঝামেলা হবার আশঙ্কা। প্রেমকি বা প্রেমিকার বড় ভাই বোনের কারণে আপনাদের প্রেমে পরিণতি হবে না। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। আজ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ঝামেলা পূর্ণ। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে না। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। আপনার অফিসের কাজে আজ দুঃখভোগ করার সম্ভাবনা প্রবণ।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি হতাশা ও নিরাশার। পারিবারিক পরিবেশ ভালো যাবে না। পরিবারের কোনো সদস্যর জীবনে কিছু অনাকাঙ্খীত ঘটনা ঘটতে পারে। মায়ের শারীরিক অবস্থা দূর্বল হতে পারে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ বিক্রয় না হওয়াতে কিছুটা বাধার সম্মূখীন হতে হবে। বয়স্ক ব্যাক্তিরা তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে ছোট ভাই বোনের জন্য চিন্তা করতে হবে। কোনো প্রতিবেশীর সাথে অকারনে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। আজ মানিএক্সেঞ্জ ও বিকাশ এজেন্সী ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। বিদেশ থেকে কোনো হতাশা জনক সংবাদ পেতে পারেন। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার আর্থিক অবস্থা বলবান হতে পারে। আজ হঠাৎ করে কিছু বকেয়া টাকা আদায় করতে পারেন। ব্যবসা বানিজ্যে কিছু স্থবিরতা দেখা দেবে। সাংসারিক কাজে কোন অর্থ সঙ্কটের সম্মূখীন হতে পারেন। তুলনামূলক ভাবে দিনটি বাধা বিপত্তিতে কাটবে। বিকালে কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ কর্মস্থলে ও ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে হবে। শরীর খুব একটা ভালো যাবে না। এলার্জী বা ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন। আজ চাকরীজীবীরা কোনো নতুন সুযোগ পেতে পারেন। অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভের যোগ দেখা যায়। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক -জাতিকারা সকালের দিকে কিছু অর্থ পেলেও তার পর থেকে সময়টা খুব ব্যয়বহুল হতে পারে। ব্যবসায়ীক কাজে হঠাৎ বিদেশ যাত্রার যোগ রয়েছে। আজ আপনার আইনগত জটিলতায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন। যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন, তাহলে এটি সত্যিই একটি ভাল দিন হতে যাচ্ছে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। আজ কোনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি দেখা দেবে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ে খুব ভোগান্তি হতে পারে। বাড়ীতে বড় ভাই ভাবির সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে পারেন। চাকরীজীবীদের বক্র পথে ধন লাভের যোগ প্রবল। আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আজ আপনার কেমন দিনটি মঙ্গলবারের যাবে 2018-02-13