Don't Miss
Home / আজকের সংবাদ / আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৯ আগষ্ট ২০১৭, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও রবিবার । শুভ রং—হলুদ, ফিরোজা, মেরুন। শুভ রত্ন—ফিরোজা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি গ্যেটে, চিত্রশিল্পী মরিস গ্রেইভস, সামিনা নবী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। নতুন চাকরিতে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে ব্যবসায়িক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায় বিনিযোগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থযাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকাদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...