আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 19, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
দুশ্চিন্তার ভাবনাগুলি আপনার খুশিকে নষ্ট করতে পারে। এটি হতে দেবেন না কারণ এটি শুধুমাত্র ধ্বংসাত্মক ক্ষমতাকেই মেনে চলে এবং বুদ্ধিতে হতাশার বীজবপন করে।
সবথেকে সেরা প্রত্যাশা করে নিজেকে উৎসাহিত করুন এবং দুর্ঘটনাকেও হাস্যকরভাবে দেখতে চেষ্টা করুন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১২। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজকের দিনটিতে মেষ রাশির জাতক-জাতিকার ভাগ্য কিছুটা অনুকূল হতে পারে। যদিও শনির প্রভাবে অপ্রত্যাশিত বাধা বিপত্তি লেগে থাকবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিছু ঝামেলার সম্মূখীন হতে পারেন। ধর্মীয় ও আধ্যত্মীক কাজ কর্ম শুভ। বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু সাফল্য আসবে। কোনো শিক্ষকের সাহায্য পেতে পারেন।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজকের দিনটিতে বৃষ রাশির জাতক-জাতিকারা কিছু ঝামেলায় থাকবেন। পাওনাদারের তাগাদা পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যাংক ঋণের জটিলতা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ আপনাকে কষ্ট দেবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা বেটিং থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজকের দিনটি মিথুন রাশির জাতক-জাতিকার জন্য শুভ সম্ভাবনাময়। মানসিক জোড় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে অগ্রগতি আশা করা যায়। দাম্পত্য সম্পর্কের উন্নতি হতে থাকবে। কোনো অংশীদারী মূলক কাজে বিনিয়োগ করার চিন্তা করতে পারেন। সময় তুলনামূলক ভালো হয়ে উঠবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভ হবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজকের দিনটিতে কর্কট রাশির জাতক-জাতিকারা কর্মস্থলে কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। সহকর্মী বা অধীনস্ত কাজের লোকের কারনে ঝামেলা দেখা দেবে। আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ঠান্ডা বা টনশিলের সমস্যায় ভুগতে পারেন। বৈদেশিক বানিজ্যে কিছু জটিলতা দেখা দেবে। আপনার রাগ ও জেদের কারনে ব্যবসায়ীক ক্ষতি হতে পারে। যোগে বাধা।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজকের দিনটি সিংহ রাশির জাতক-জাতিকার শিশু শিক্ষার্থীদের ভালো যাবে। প্রেমিক প্রেমিকারা নানা রকম বাধা বিপত্তির সম্মূখীন হতে পারেন। সন্তানের পড়াশোনা ও রেজাল্ট নিয়ে জাতিকারা দুঃশ্চিন্তায় থাকবেন। শিল্পী ও অভিনয় শিল্পীদের কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজকের দিনটিতে কন্যার জাতক-জাতিকাদের ভালো যাবে। প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। কোনো বয়স্ক আত্মীয়র সাহায্য পেতে পারেন। ভাড়াটিয়ারা ভালো বাসার সন্ধান পেতে পারেন। মায়ের সাহায্য আপনাকে সাহস যোগাবে। ভূমি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় শুভ। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভ হবে। পারিবারিক পরিবেশ ভালো যাবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজকের দিনটিতে তুলা রাশির জাতক-জাতিকাদের বিদেশ থেকে ভালো সংবাদ লাভের যোগ বলবান। প্রতিবেশীর সাহায্য পাবেন। ছোট ভাই বোনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসবে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ভালো যাবে। বস্ত্র ও স্বার্ণালঙ্কার ব্যবসায়ীদের আশানুরুপ অর্থলাভের যোগ দেখা যায়।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতক-জাতিকার ভালো যাবে। অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। খুচরা ও পাইকারী ব্যবসা বানিজ্যে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীক আলোচনা সফল হতে পারে। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বাড়ীতে শ্বশুড় শ্বাশুরির আগমন হতে পারে। মানি এক্সঞ্জ ব্যবসায়ীদের ও বিকাশ এজেন্টদের আয়ের যোগ বলবান।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজকরে দিনটিতে ধনু রাশির জাতক-জাতিকাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন। ব্যবসা বাণিজ্যে কিছু বাধা বিপত্তি অব্যাহত থাকবে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। অংশিদারী ব্যবসায় কিছু তর্ক বিতর্কের আশঙ্কা। আজ শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো যাবে। সামাজিক কাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজকের দিনটি মকর রাশির জাতক-জাতিকার ব্যয় বহুল হবে। দূরের যাত্রায় বাধা বিপত্তি দেখা দেবে। প্রবাসীরা আইনগত জটিলতায় পড়তে পারেন। ব্যবসায়ীক কারনে কোনো বন্ধুর সাথে বিদেশ যেতে হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু আয় উন্নতি হলেও পুলিশী হয়রাণীর আশঙ্কা রয়েছে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজকের দিনটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভালো যাবে। চাকরীজীবীদের আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বকেয়া বিল আদায়ে ঠিকাদার বা কর্পোরেট ব্যবসায়ীরা ব্যস্ত থাকতে পারেন। প্রভাবশালী বন্ধুর সাথে কোনো নতুন ব্যবসায়ীক যোগাযোগ হতে চলেছে। কোনো বড় বোনের সাংসারিক অশান্তিতে আপনি দুশ্চিন্তায় ভুগতে চলেছেন। বন্ধুর সাথে বিরোধ কমিয়ে আনুন, ভবিষ্যতে লাভবান হবেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজকের দিনটি মীন রাশির জাতক-জাতিকাদের চাকরি সংক্রান্ত ইন্টারভিউ ভালো হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির আনুকূল্য পেতে পারেন। রাজনৈতিক কাজে দূরে কোনো স্থানে যেতে হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। সরকারী চাকরীজীবীরা বিদেশ সফরের সুযোগ পেতে চলেছেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন মঙ্গলবারের 2017-12-19