এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৩ আগষ্ট ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজ ১৩ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—আকাশি, শেওলা, সবুজ, মেরুন। শুভ রত্ন—অ্যামিথিস্ট, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—আলফ্রেড হিচকক, পদার্থবিজ্ঞানী জর্জ স্টোক, গায়িকা নার্গিস পারভিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল–২১ মে) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে–২১ জুন) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
কর্কট (২২ জুন–২২ জুলাই) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক-চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। কর্মস্থলে আপনার কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : আজকের দিনটিতে নতুন চাকরিতে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
