Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৯ আগষ্ট ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজ ১৯ আগস্ট। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রবিবার। শুভ রং—লাল, সাদা, হালকা সবুজ। শুভ রত্ন—রুবি, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিল ক্লিনটন, বিমান আবিষ্কারক আরভিল রাইট, কবি জন ড্রাইডেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল) : আজকের দিনটিতে পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

বৃষ (২১ এপ্রিল–২১ মে) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সামাজিক পরিমণ্ডলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মিথুন (২২ মে–২১ জুন) :  আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

কর্কট (২২ জুন–২২ জুলাই) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আজকের দিনটিতে কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মনের আজ তার ঠিকানা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...