Don't Miss
Home / আজকের সংবাদ / বাজারে এলো নোকিয়া ৮ স্মার্টফোন

বাজারে এলো নোকিয়া ৮ স্মার্টফোন

এমএনএ সাইটেক ডেস্ক : বহুল আলোচিত নোকিয়া ৮ স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে হাই-ইন্ড স্মার্টফোনটি উন্মোচন করা হয়েছে। ফোনটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইউরোপে বিক্রি শুরু হবে। ডিভাইসটির দাম রাখা হয়েছে ৫৯৯ ইউরো। স্মার্টফোনটিতে কিছু আকর্ষণীয় ফিচার আছে। প্রিয়.কমের পাঠকদের জন্য ফোনটির আকর্ষণীয় ৫টি ফিচার তুলে ধরা হলো।

কার্ল জেইজ লেন্স প্রযুক্তিসহ ১৩ মেগাপিক্সেল ডুয়াল-রিয়ার ক্যামেরা
নোকিয়া ৮ স্মার্টফোনের সবচেয়ে বহুল আলোচিত ফিচার হলো এর ক্যামেরা প্রযুক্তি। স্মার্টফোনটিতে ডুয়াল ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। উভয় ক্যামেরাতে কার্ল জেইস লেন্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরার প্রথম লেন্সটি ওআইএসসহ (অপ্টিকাল ইমেজ স্ট্যাবিলাইজার) রঙিন ছবি ধারণ করে অন্যদিকে সেকেন্ডারি রিয়ার ক্যামেরা সাদা-কালো ছবি ধারণ করে। প্রাইমারী ক্যামেরাতে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ, পিডিএফসহ এফ/২.০ অ্যাপার্চার আছে।

বোথি ফিচার
নোকিয়া ৮ জনসমক্ষে উন্মোচনের পর থেকেই ডুয়াল সাইট মোড বা বোথি ফিচারের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এইচএমডি গ্লোবাল। ফিচারটি স্মার্টফোনের রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরার অ্যাঙ্গেলই স্ক্রিনে একই সাথে নিয়ে আসতে পারে। তা ছাড়া এই ফিচার ব্যবহার করে ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিম করা যাবে।

নোকিয়া ওজেডও স্প্যাশিয়াল অডিও প্রযুক্তি
এইচএমডি গ্লোবালের প্রথম স্মার্টফোন হিসেবে নোকিয়া ৮ স্মার্টফোনের আছে ওজেডও স্প্যাশিয়াল ৩৬০ ডিগ্রী অডিও প্রযুক্তি। প্রযুক্তিটি নিখুঁত এবং পরিষ্কার শব্দ ধারণ করে। এটি আবহ শব্দ এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করার ক্ষমতা রাখে।

কোয়ালকমের টপ এন্ড প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর
নোকিয়া ৮ স্মার্টফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। অক্টা-কোর প্রসেসরটি ফোনটির ৪জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমের সাথে দ্রুত কাজ করতে সক্ষম।

৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম ইউনি-বডি বিল্ড
নোকিয়ার আগের মডেলের মতো নোকিয়া ৮ স্মার্টফোন মেটাল বডি দিয়ে তৈরি হয়েছে। তবে মানসম্পন্ন বডি তৈরিতে এতে ৬০০০ সিরিজের অ্যালুমিনিয়াম ব্লক ব্যবহার করা হয়েছে। এটি ফোনকে মজবুত এবং প্রিমিয়াম লুক প্রদান করবে। ডিভাইসটি পলিশড ব্লু, টেম্পার্ড ব্লু, স্টিল এবং পলিশড কপার রঙে বাজারে আসবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...