আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 5, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
ধৈর্য ও নিষ্ঠা সহকারে সকল সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা বাজারের গতিপ্রকৃতি দেখে তবে অর্থ বিনিয়োগ করুন। কোনো ব্যবসায়ীক যোগাযোগে বন্ধুর সাহায্য আশা করা যায়। বিদেশ যাত্রার প্রচেষ্টা চলতে পারে। কোন রকম লগ্নি থেকে আজ দূরে থাকাই ভালো। প্রেমজ সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। শিক্ষকদের দিনের শেষে ধনলাভের যোগ প্রবল। আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। আপনার আজকের দিনটা মধ্যম। হাড় বৃদ্ধির সমস্যায় ভুগতে হতে পারে। প্রতিবেশীর কোনো সমস্যায় আপনাকে এগিয়ে যেতে হবে। বিদেশ থেকে ভালো ব্যবসায়ীক সুযোগ আসতে চলেছে। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৯। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার সকাল সকালই পারিবারিক বিষয়ে ব্যস্ত হতে পারেন। যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে। আত্মীয়র সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা চলার সুযোগ রয়েছে। বাড়ীতে কোনো খালা-খালুর আগমনে খুশি হতে পারেন। গৃহস্থালী কোনো উপকরন কিনতে মার্কেটে যেতে হবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বস্ত্র বিক্রেতাদের দিনটি ভালো যাবে। প্রতিবেশীর কোন অনুষ্ঠানে আপনার উপস্থিতি থাকার সম্ভাবনা। ছোট ভাই বোনের পড়াশোনার কাজে দূরদেশে যেতে পারেন। সাংবাদিক ভাইদের দিনটি ভালো যাবে। প্রকাশক ও মূদ্রন ব্যবসায়ীদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে আজ আপনার সবচেয়ে অপছন্দের কোন আত্মীয় আসতে পারে। আর্থিক প্রাপ্তিতে বিলম্ব হবে। আজ আপনার খাবারের রুচি নষ্ট হতে পারে। এলার্জির সমস্যা থাকলে খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে। দিনের শেষ ভাগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। লো-প্রেসারের সমস্যা দেখা দেবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। কোন কারনে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে। চক্ষুপীড়ায় কষ্ট পেতে পারেন। বিদেশ থেকে কোনো মিশ্র সংবাদ পাবেন। আজ জীবন-সাথীর শরীর স্বাস্থ্যও ভালো যাবে না। মানসিক অস্থিরতা ভয় ও অবসাদে ভুগতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের পারিবারিক কারণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। বিদেশ থেকে কোন আত্মীয়র আগমন হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ আশানুরুপ লাভ হবে না। কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলেও তা বাদ দিতে হতে পারে। কাজের লোকের কারণে কিছুটা বিব্রত হতে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যা রাশির জাতক-জাতিকার বাড়ীতে বড় ভাই এর সাথে মনমালিণ্য হতে চলেছে। আর্থিক বিষয়ে অসতর্কতার কারনে অর্থ হাণির আশঙ্কা প্রবল। কোন সামাজিক অনুষ্ঠানে প্রিয় বন্ধুর সাথে ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। আজ ব্যবসায়ীদের আয়ের চেয়ে ব্যয় বেশী হবার আশঙ্কা রয়েছে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ব্যস্ততার। কোনো দাতব্য বা সামাজিক কাজে অংশ নিতে পারেন। সাঙ্গঠনিক কাজের জন্য দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে। আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক প্রভাব প্রতিপত্তির কারনে আপনার কিছু গোপন শত্রু সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার ভাগ্য কিছুটা সু প্রসন্ন হবার যোগ রয়েছে। বিদেশ যাত্রা বা বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা দেখা যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন রহস্যজনক বাধা বিপত্তি দেখা দেবে। আজ ধর্মিয় ও আধ্যাত্মীক কাজ কর্মে লাভবান হবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হতে পারে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় । তবে ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনা টাকা আদায় করতে বেগ পেতে হবে। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আপনার আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। ঋণ যোগ প্রবল। আজ চলাফেরায় সতর্ক হতে হবে। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের কারো দ্বারা হেনস্তার শিকার হতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। দম্পতিদের মধ্যে কিছু ভুলবুঝাবুঝি হলেও তা কেটে যাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কোনো মতানৈক্য দেখা দিতে পারে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। জাতিকাদের বিবাহের কথাবার্তায় অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা প্রবল।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সাইনোসাইটিসের রুগীরা কষ্ট পেতে পারেন। কোন গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের লোকের দ্বারা দ্রব্য হানির আশঙ্কা প্রবল। গুপ্তধন বা পরধন প্রাপ্তিতে বাধা বিপত্তি দেখা দেবে। আজ রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ভুল বুঝাবুঝি দিয়ে শুরু হতে পারে। সন্তানের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না। দেখা করার কথা থাকলেও কোনো রহস্যজনক কারনে শেষ পর্যন্ত দেখা নাও হতে পারে। সন্তানের কোনো ব্যর্থতায় আপনি কষ্ট পাবেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন শুক্রবারের 2018-01-05