Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৭ আগষ্ট ২০১৭, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজ ৭ আগস্ট, সোমবার। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—নীল, মেরুন, সাদা। শুভ রত্ন—রুবি, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী লীলা রায়, প্রমথ চৌধুরী, অ্যাস্ট্রোলজার অ্যালান লিও। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল) : আজকে দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

বৃষ (২১ এপ্রিল–২১ মে) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ফেসবুক দেখুন—কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ প্রস্তাব। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে–২১ জুন) :  আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট (২২ জুন–২২ জুলাই) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে ভালো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আজকের দিনটিতে কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।

ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করতে হলে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো যাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...