এমএনএ বিনোদন ডেস্ক : ‘বালিকা বধূ’ খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুতে যখন তোলপাড় বলিউড ঠিক তখনই এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বলিউডের সেরা আবেদনময়ী নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। তিনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা নাকি বেশ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন!
প্রকাশের দাবি, প্রিয়াঙ্কার এ আত্মহত্যার চেষ্টাগুলো ছিল তার অভিনয় জীবনের শুরুতে। তখন বলিউডে নিজের আসন পাকা করতে নায়িকাকে অনেক সংগ্রাম করতে হয়। সে সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নাকি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন নায়িকা। এই সব দাবি প্রকাশ্যে টুইট করেছেন প্রকাশ।
তার দাবি, ক্যারিয়ারের শুরু দিকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল ‘পিগি চপসকে’। আর তাকে বাইরে থেকে দেখলে খুব শক্তিশালী মনের মেয়ে মনে হলেও আসলে তিনি খুবই ইমোশনাল। ছোট ছোট কারণেই তিনি খুবই ভেঙে পড়তেন। সে সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নাকি ২-৩ বার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন নায়িকা। তিনি প্রিয়াঙ্কাকে আত্মহত্যা করা থেকে আটকান।
যদিও এর সত্যতা নিয়ে এখনও মুখ খোলেননি ৩৩ বছরের প্রিয়াঙ্কা। কিন্তু প্রকাশের এই দাবিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রিয়ঙ্কার ভক্তরা।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের সবচেয়ে ব্যস্ততম নায়িকা। বলিউড মাতিয়ে এখন কাজ করছেন হলিউডে। আমেরিকার টিভি সিরিজ ‘কোয়ান্টিকা’য় অভিনয় করে বিশ্বব্যাপী আলোচনায় চলে আসেন ‘দেশী গার্ল’ খ্যাত এ নায়িকা।
এরপরই হলিউডের সিনেমা ‘বেওয়াচে’ অভিনয়ের প্রস্তাব পান। সিনেমায় খল চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
শুধু অভিনয়শিল্পী হিসেবেই পরিচিত নন প্রিয়াঙ্কা। গানের গলাও বেশ ভালো তার। বেশ কিছু ইংলিশ গান করেছেন প্রিয়াঙ্কা। এসবের মধ্যে পিট বুলের সঙ্গে ‘এক্সোটিক’ গানটি বেশি জনপ্রিয়তা লাভ করে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


