Don't Miss
Home / হোম স্লাইডার / আপাতত বাড়ছে না তেলের দাম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আপাতত বাড়ছে না তেলের দাম

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী ১৫ দিনে ভোজ্যতেলের দাম বাড়ছে না। এ বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত হবে। তখন আন্তর্জাতিক বাজার পরিস্থিতি দেখে প্রয়োজনে দাম বাড়ানো বা কমানো হবে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। এসব বিবেচনা করে আমাদের দেখতে হবে। এজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ, মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো। কমানোর প্রয়োজন হলে কমাবো। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে। ব্যবসায়ীরা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলো আমাদের না জানিয়ে। সেটাও তারা (ব্যবসায়ী) বলেছে যে কনসিডার করবে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...